প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের খেলা অনিশ্চিত
শুক্রবার কেপটাউনে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও রিকি পন্টিংয়ের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সফরকারী অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং অনুশীলনের সময় উদরে টান পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অস্ট্রেলিয়া দলের ফিজিও এরোল এলকোট বলেন, “পন্টিংয়ের ব্যথা বেশ গুরুত্বর যা তার স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা করছে। পন্টিংকে চিকিৎসা করা হচ্ছে এবং আগামী সপ্তাহে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে।”
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরকারী অস্ট্রেলিয়া দলের অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ড এবং ফাস্ট বোলার স্টুয়াট ক্লার্কও ইনজুরি সমস্যায় পড়েন।
