২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরিনে শীতকালীন অলিম্পিকের বর্ণাঢ্য সমাপনি অনুষ্ঠানে বিক্ষোভকারীর অনুপ্রবেশ

ইটালির তুরিনে ২০তম শীতকালিন অলিম্পিকের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তুরিন অলিম্পিক আয়োজক সভাপতির বক্তব্যদানের সময় হট্যাৎ করে একজন বিক্ষোভকারী মঞ্চে উঠে গেলে অনুষ্ঠান সামান্য বাঁধাগ্রস্ত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 09:56 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তুরিন অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ভ্যালেনটিনো ক্যাস্তেলানি সমাপনী বক্তব্যদানের সময় একজন বিক্ষভকারী দৌড়ে মঞ্চে উঠে আসে।

নিরাপত্তারক্ষীকে এড়িয়ে বিক্ষভকারী মাইক্রোফোনের কাছে যাওয়ার চেষ্টা করে এবং ইংরেজি ভাষায় উত্তেজিতভাবে চিৎকার করতে থাকে।

আনুষ্ঠানিকভাবে ১৭ দিনের তুরিন ২০০৬ অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র সভাপতি জ্যাক রগি।

আইওসি সভাপতি অলিম্পিক পতাকা ভ্যানকুভারের মেয়র স্যাম সুলিভ্যানের হাতে তুলে দেন। পরবর্তী শীতকালীন অলিম্পিক কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত হবে।

তুরিন অলিম্পিক মশাল নিভিয়ে দেন ইটালিয়ান অলিম্পিক স্কেটিং তারকা আইসোলডি কস্তনার।

বর্ণাঢ্য অনুষ্ঠানে ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সাথে উপস্থিত ছিলেন নিউইর্য়কের সাবেক মেয়র রুডি গিউলিয়েনা এবং মোটর স্পোর্টস তারকা মারিও আন্দ্রেতি।

ইটালিয়ান অপেরা গায়ক আন্দ্রে বুসিলি, রক গায়ক রিকি মার্টিন এবং এভরিল লাভিনের সাথে প্রায় ২,০০০ নৃত্যশিল্পী অনুষ্ঠানে উপস্থিত দর্শকের মন জয় করে নেন।