২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সাবেক ফুটবলাররা সোনালী অতীত ক্লাবের বিরুদ্ধে ৫টি প্রদর্শনী ম্যাচ খেলবে

পাকিস্তানের সাবেক ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সোনালী অতীত ক্লাবের বিরুদ্ধে পাঁচটি প্রদর্শনী ম্যাচ খেলবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, কক্সবাজার ও চাঁদপুরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের দলটি গড়া হয়েছে মূলত দেশটির সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে। নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে ২৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশ সফর শুরু করবে।

নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের পক্ষে জাতীয় দলের সাবেক ফুটবলার রিয়াজ, নিপু, আমিনুল, জাকির, গাউস, চুন্নু ও অন্যান্যেরা অংশগ্রহণ করবেন।

রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে মার্চের ১ অথবা ২ তারিখে ফ্লাউলাইটে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকা সোনালী অতীত ক্লাবের বিপক্ষে সফরকারীরা সফরের তৃতীয় ম্যাচটি খেলবে ৩ মার্চ। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে।

তবে কক্সবাজার ও চাঁদপুরে কবে খেলা হবে সে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের সভাপতি আশরাফউদ্দিন আহমেদ চুন্নু রোববার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। পাকিস্তানের সাবেক ফুটবলাররা এ সময় উপস্থিত ছিলেন।

২২ সদস্যের পাকিস্তানী ফুটবল দল শুক্রবার ঢাকায় এসে পৌঁছায়।