গভ: ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
রাজধানীতে রোববার গভ: ল্যাবরেটরি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর খলিলুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেছা।
প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহন করে। শিক্ষামন্ত্রী পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
