দুবাই ওপেন শিরোপা জয় করলেন জাস্টিন হেনিন-হার্ডেন
বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী জাস্টিন হেনিন-হার্ডেন দুবাই ওপেন টেনিসের ফাইনালে রাশিয়ান মারিয়া শারাপোভাকে পরাজিত করে এ বছরে ব্যক্তিগত দ্বিতীয় শিরোপা জয় করলেন।
দুবাই ওপেন টেনিসের ফাইনাল ম্যাচটি দেখলে অস্ট্রেলিয়া ওপেনের সেমি-ফাইনাল ম্যাচের কথা মনে পড়ে যায়। সেই ম্যাচটিতেও শারাপোভা পরাজিত হয়।
১৮ বছর বয়সি হেনিন-হার্ডেন সরাসরি ৭-৫, ৬-২ সেটে শারাপোভাকে পরাজিত করেন।
জাস্টিন হেনিন-হার্ডেন এ নিয়ে তিনবার দুবাই ওপেন শিরোপা জয় করলেন।
