২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের তদন্ত শুরু করেছে ফিফা

জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলে দালালরা ইংল্যান্ডের ম্যাচের টিকিট অবৈধভাবে চড়া দাম ৯০০ পাউন্ড দিয়ে বিক্রি করছে বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

একই টিকিট ফিফা ৬৮ পাউন্ডে বিক্রি করছে।

ইন্টারনেটে অনলাইনটিকিটশপ ডট কম নামক একটি অন-লাইন সার্ভিসের এক প্রতিনিধি একজন সাংবাদিকের কাছে ইংল্যান্ড ও সুইডেনের মধ্যেকার টিকিটের দাম চেয়েছে ৬৯৫ পাউন্ড বা ৮৯৫ পাউন্ড।

ফিফা জানিয়েছে, দালালদের মাধ্যমে অন-লাইনে বিক্রি করা সকল টিকিটের কার্যকারিতা থাকবে না এবং এই সব টিকিট নিয়ে দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।