শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭৮ রানে হারিয়ে দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে শ্রীলঙ্কা, সেইসাথে ২-১ এ ওয়ানডে সিরিজটি জিতেও নিয়েছে মাহেলা জয়বর্ধনের দল।
শ্রীলঙ্কার সাত উইকেটে ৩০৯ রানের বিশাল টার্গেটের পেছনে ছুটে বাংলাদেশ ৫০ ওভারে নয় উইকেটে ২৩১ রান করে। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা ১২৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ১০৯ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
