ইনজুরি সমস্যা কাটাতে ইংল্যান্ড দলের সাথে যোগ দিচ্ছেন কুক ও এন্ডারসন
স্বাগতিক ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে ইনজুরি সমস্যা জর্জরিত সফরকারী ইংল্যান্ড দলের সাথে যোগ দেবেন আলেস্টার কুক এবং জেমস এন্ডারসন।
রোববার রাতে কুক ও এন্ডারসন ইংল্যান্ড দলের সাথে যোগ দেবেন বলে শনিবার জানিয়েছেন ইংল্যান্ডের মিডিয়া ম্যানেজার এন্ড্রু ওয়ালপোল।
বুধবার নাগপুরে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
কাউন্টি ক্লাব এসেক্সের ওপেনার কুক এবং ল্যাঙ্কাশায়ারের ফাস্ট বোলার এন্ডারসনকে ওয়েস্ট ইন্ডিজ সফরকারী ‘ইংল্যান্ড এ’ দল থেকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
১৬-সদস্যের ইংল্যান্ড দল ইনজুরি এবং অসুস্থতায় জর্জরিত।
হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভনের খেলা এখনও অনিশ্চিত। ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড পিঠের ইনজুরি এবং ফাস্ট বোলার সিমন জোন্স ভাইরাসের কারণে খেলার জন্য ফিট হয়ে উঠেননি। কেভিন পিটারসন ও ফাস্ট বোলার লিমা প্লানকেটও ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।
