২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম কিংবা ওয়াকারকে বোলিং কোচ হিসেবে.পেতে চাই: ইনজামাম

পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক দলের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার জন্য ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র প্রতি আহবান করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ইনজামাম বলেন, “আমার ক্যারিয়ারে দেখা সেরা বোলারদের মধ্যে ওয়াসিম ও ওয়াকার অন্যতম। তাদের মধ্যে থেকে একজন যদি দলের বোলিং কোচ হতেন তাহলে খুবই ভাল হত।”

পাকিস্তানি অধিনায়ক দৃঢ়ভাবে জানান, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরাজয় হতাশাজনক। তবে পরাজয় যথা সময়েই হয়েছে বলে তিনি মনে করেন। এই পরাজয়ের ফলে ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে দলের ভুল-ত্রুটিগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে ইনজামাম আশা প্রকাশ করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তিনি আরও বলেন, “একজন বোলার যখন উইকেট পাওয়ার সুযোগ সৃষ্টি করে আর ফিল্ডার যদি ক্যাচ ধরতে ব্যর্থ হয় তখন এই পরিস্থিতিতে আমাদের কিছুই করার থাকে না।”

টেস্ট ও ওয়ান ডে দু’টি আলাদা ক্রিকেট দল গঠণেরও বিরোধীতা করেন ইনজামাম উল হক।