২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করতে চায় বাংলাদেশসহ এশিয়ার চার দেশ

এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে ২০১১ বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য বাছাই পর্বে অংশ নিবে বলে এক মত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 10:14 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

চারটি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা নয়াদিল্লীতে বাছাই পর্বে অংশ নেওয়ার বিষয়ে শুক্রবার আলোচনায় বসে এ সিদ্ধান্তে পৌচ্ছায়।

বৈঠক সূত্রে জানা যায়, বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র চূড়ান্ত করতে আইসিসি’র কাছে সময় চাওয়া হবে। খবর বিভিন্ন বার্তসংস্থার।

সভার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র সভাপতি শারদ পাওয়ার বলেন, “এখনও আর্থিক বিষয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে বিধায় বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য আমরা আইসিসি’র কাছে ১২ মার্চ পর্যন্ত সময় প্রার্থনা করবে।”