এপ্রিল থেকে শুরু হচ্ছে মেট্রোপলিটন ভলিবল লিগ
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ঢাকা মেট্রেপলিটন প্রথম ও দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগ ২১ এপ্রিল ঢাকায় শুরু হবে।
ফেডারেশনের অফিস কক্ষে ২৭-২৮ মার্চ দুই দিনব্যাপী দল বদল অনুষ্ঠিত হবে।
প্রথম বিভাগে অংশগ্রহনকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, নবজাগরণী সংঘ, ইস্ট ইন্ড বয়েজ, শান্তিবাগ কল্যান সংঘ, ঢাকা সবুজ ক্লাব, ডিইউ-৬৭ ক্লাব, উত্তরা স্পোটিং ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং সহযোগী দলগুলো।
দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহনকারী দলগুলো হলো সিসিলি ক্লাব, নবজাতক মজলিস, অভিযাত্রীক ক্লাব, বাংলাদেশ ব্যাংক ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, জীবন বীমা ক্রিড়া সংঘ এবং ঢাকা স্পোর্টিং ক্লাব।
