স্পেনের তারকা ফুটবলার জারার মুত্যৃ
স্পেনের জনপ্রিয় তারকা ফুটবলার ও কয়েকবার সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকার তেলমো জারা ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
বিশ্বজুড়ে জনপ্রিয় স্পেনের প্রিমেরা লিগে’র রেকর্ড সংখ্যাক সর্বোচ্চ গোল করার অধিকারী হচ্ছেন তেলমো জারা। তিনি ১৯৪০-১৯৫০ সাল পর্যন্ত ১৫ টি মৌসুমে এ্যাথলেটিক্স বিলবো’র পক্ষের ২৭৭ টি ম্যাচে ২৫১ টি গোল করেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
স্পেনের প্রথম বিভাগ ফুটবলে জারা ছয়বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৫০-৫১ মৌসুমে তিনি রেকর্ড ৩৮ টি গোল করেন যখন প্রিমেরা লিগে মাত্র ১৬ টি দল অংশ গ্রহণ করতো। ১৯৪৬-৪৭ মৌসুমে তিনি সাত ম্যাচে ২০ টি গোল করেছিলেন।
তিনি এ্যাথলেটিক্স বিলবো’র পক্ষে চারবার স্প্যানিশ কাপ এবং একবার লিগ শিরোপা জয় করেছিলেন।
স্পেনের পক্ষে জারা ২০ টি ম্যাচে ২০ টি গোল করেন।
ব্রাজিলে ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে মারাকানা স্টেডিয়ামে জারার গোলেই স্পেন ১-০ গোল ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে। সেই গোলটির কারণেই বিশ্বের ফুটবল প্রেমীরা তেলমো জারাকে আজীবন স্মরণ রাখবে।
