বার্ড-ফ্লু আতঙ্ক সত্বেও ভারত ও ইংল্যান্ড দলের খাদ্য তালিকায় মুরগি
ভারতের মহারাষ্ট্র অঞ্চলসহ দেশ জুড়ে বার্ড-ফ্লু ভাইরাস আতঙ্কের সম্মুখিন হলেও ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল নাগপুরে ১ মার্চ হতে প্রথম টেস্ট ম্যাচ চলাকালে মুরগির বিভিন্ন মুখরোচক খাবার খাবেন।
প্রথম টেস্ট খেলার জন্য ভারত ও ইংল্যান্ড দল নাগপুরে ‘হোটেল প্রাইডে’ অবস্থান করবে।
হোটেল প্রাইডের জেনারেল ম্যানেজার জি ভট্টাচার্য বলেন, “পাঁচ দিনের টেস্ট ম্যাচ চলাকালে উভয় দলকে হোটেল থেকে মুরগির তৈরি বিভিন্ন মুখরোচক খাদ্য পরিবেশন করা হবে।”
মুম্বাই থেকে উভয় দল ২৬ ফেব্রুয়ারি নাগপুরে এসে পৌচ্ছাবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ডিমের বিষয়ে তিনি জানান, অর্ধ-সেদ্ধ ডিম পরিবেশন করা হবে না। তবে সেদ্ধ ডিম পরিবেশন করা হবে।
