২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ক্লাবগুলোর উন্নতি করতে হবে নচেৎ ফুটবল হারিয়ে যাবে: এএফপি প্রেসিডেন্ট

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম বলেছেন, এশিয়ান ক্লাব ও লিগগুলোর খেলায় আরও পেশাদারিত্ব আনতে হবে তা না হলে এই অঞ্চল হতে ফুটবল হারিয়ে যাবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

হাম্মাম বলেন, “এএফসি স্বীকার করে, এশিয়ায় ফুটবল খেলার উন্নতির কেন্দ্রবিন্দু হচ্ছে ক্লাবগুলো। যদি জাতীয় লিগগুলো এবং ক্লাবগুলো নিজেদের খেলায় ধারাবাহিকভাবে উন্নতিসাধন করতে না পারে তাহলে এশিয়ান ফুটবল কখনই উন্নতি করতে পারবে না।”

কাতার বংশীভূত মোহাম্মদ বিন হামাম এশিয়ান ফুটবলকে আরও বেশি বেগবান করার জন্য মূখ্য ভূমিকা পালন করছেন।

জাপান ও দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় সফলভাবে উন্নতির দিকে এগিয়ে গিয়েছে যার পিছনে রয়েছে আঞ্চলিক লিগগুলোর ধারাবহিক উন্নতি। তারপরও বেশির ভাগ এশিয়ান ফুটবল দলই বিশ্ব ফুটবল ময়দানে মাথা তুলে দাড়াতে পারছে না।

হাম্মাম আরও বলেন, “এশিয়ার বর্তমান অদক্ষ ক্লাবগুলোকে পেশাদার ক্লাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং সময় এসেছে এশিয়ার প্রিমিয়ার ক্লাব টুর্নামেন্টেগুলোতে নিজেদের পেশাদারিত্ব তুলে ধরা।”

তিনি বলেন, “আমরা খেলোয়াড়, কর্মকর্তা ও পরিচালকবৃন্দের মধ্যে পেশাদারিত্ব এবং পরিচ্ছন্ন ফুটবল খেলা দেখতে চাই।”

আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট সেফ ব্লাটার এশিয়ার ফুটবলের উন্নতি সাধনের জন্য ক্লাবগুলোকে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের মত বাণিজ্যিক ও পেশাদার মনোভাব গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

৮ মার্চ এএফসি চ্যাম্পিয়ান্স লিগ শুরু হবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন্স হচ্ছে আরব ক্লাব আল ইত্তিহাদ।