চেলসি’র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্নে বাঁধা হয়ে দাড়াল বার্সেলোনা
স্টেমফোর্ড ব্রিজে বার্সেলোনার কাছে এক রোমাঞ্চকর ম্যাচে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন ঝুলে থাকলো চেলসির।
ম্যাচের ৩৬ মিনিটের মাথায় চেলসি’র ফুটবলার এসিয়ার ডিল হোরনো বার্সা’র লিওনিল মেসিকে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় ডিয়েগো মোতার গোলে চেলসি এগিয়ে যায়।
২০ মিনিট পর বার্সেলোনার পক্ষে রোনাল্ডিনহো’র ফ্রি-কিক থেকে গোলের সুযোগ সৃষ্টি করে দেওয়ার পর গোল করতে কোন প্রকার সমস্যাই হয়নি জন টেরির।
ম্যাচের ৮০ মিনিটের মাথায় বার্সা’র দলীয় প্রচেষ্টায় গোলের সুযোগ পান স্যামুয়েল ইতো এবং এই আফ্রিকান বর্ষসেরা ফুটবলার জয় সূচক গোল করতে ভুল করেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বার্সোলোনার জয়ের পেছনে মূল কারণ হচ্ছে তাদের আক্রমণাত্বক ফুটবল স্টাইল। এই পরাজয়ের ফলে জোসে মরেসমোর দলের উপর বাড়তি চাপের সৃষ্টি হল।
চেলসি’র ডিল হোরনোকে লাল কার্ড দেখানোর কারণে খেলায় ৩৬ মিনিট বিলম্ব হয়। বার্সা’র মেসিকে পাউল করার কারণে টারজি হাইগিরেফারি তাকে লাল কার্ড দেখান।
