ক্রিকেট সংগঠক অপুর মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা ক্লাব ক্রিকেটের নিবেদিত ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক যুগ্নসম্পাদক গোলাম ফারুক অপুর’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের সমবেদনা জানান।
অপু সোমবার আমেরিকার ফ্লোরিডায় কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বিসিবি’র সাবেক সভাপতি ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল পৃথক বিবৃতিতে গোলাম ফারুক অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
