২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের গৌরবময় জয়

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌরবময় এক জয় পেয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হারায় শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে বাংলাদেশ ১২ বল বাকি থাকতে ছয় উইকেট খুইয়ে ২১৩ রান করে জয় ছিনিয়ে নেয়।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোমবার একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারের মধুর প্রতিশোধ নিতে সক্ষম হলো।