২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ ফেব্রুয়ারি সাংসদ এবং কুটনৈতিক কোরের সদস্যদের প্রীতি ক্রিকেট ম্যাচ

জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং কুটনৈতিক কোরের সদস্যদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ ২৩ ফেব্রুয়ারি নিউ ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সংসদ সদস্য দলের খেলোয়াড়রা হলেন- পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম (অধিনায়ক), ফারুক খান (সহ অধিনায়ক), শাহ নুরুল কবির শাহীন, গোলাম মোহাম্মদ কাদের, শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, সৈয়দ আশরাফুল ইসলাম, সোহরাব উদ্দিন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, দিলদার হোসেন সেলিম, আসাদুজ্জামান নূর, তানজিম আহমেদ (সোহেল তাজ), মশিউর রহমান রাঙ্গা, হাবিবুল ইসলাম হাবিব, মোহাম্মদ সহিদুজ্জামান, এবিএম ফজলে করিম চৌধুরী, এম নাছের রহমান, এ কে এম ফজলুল হক মিলন, নূর ই আলম চৌধুরী লিটন, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু এবং খায়রুল কবির খোকন।

কুটনৈতিক কোরের খেলোয়াড় তালিকা- ইয়ান সাইমন্স (অধিনায়ক), টিবিসি, মার্ক ডেট, মাইক ওয়েষ্টব্রুক (ব্রিটিশ হাইকমিশন), অজিত গুপ্ত, বিবেক চর্তুবেদী, সঞ্জীব সিংলা, এস নাটেশান (ভারতীয় হাইকমিশন), নেইল স্যান্ডারসন, রিচার্ড রজার্স (অস্ট্রেলিয়া হাইকমিশন), বিশ্বনাথ আপন (শ্রীলঙ্কা হাইকমিশন)।