২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮-১৯ এপ্রিল আবুধাবীতে পাক-ভারত ওয়ান ডে ম্যাচ

আগামী ১৮-১৯ এপ্রিল আবুধাবীতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দু’টি ওয়ান ডে ম্যাচ খেলা খেলবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

৮ অক্টোবর ২০০৫ সালে পাকিস্তান ও ভারতে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গঠিত ত্রাণ-তহবিল বৃদ্ধির লক্ষ্যে ভারত ও পাকিস্তান আবুধাবী’তে ১৮-১৯ এপ্রিল ওয়ান ডে ম্যাচ খেলবে।

নয়াদিল্লীতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’এর কার্যনিবাহী কমিটির এক বিশেষ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

বিসিসিআই’এর কোষাধ্যক্ষ এন. শ্রীনিবাসন জানান, ভূমিকম্পে পাকিস্তানের বেশি ক্ষতি হওয়ার কারণে ম্যাচ হতে অর্জিত অর্থের বেশির ভাগই পাকিস্তানে পাঠানো হবে।

এদিকে এই সভায় বিসিসিআই ক্রিকেটারদের অবসর-ভাতা ১০,০০০ থেকে বৃদ্ধি করে ২৫,০০০ রূপি করার সিদ্ধান্ত নেয়। আম্পায়াদের অবসর-ভাতাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে পরাজিত করে ওয়ান ডে সিরিজ জয় করার জন্য বোর্ড অধিনায়ক রাহুল দ্রাবিড়কে অভিনন্দন জানিয়েছে।