২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ চান্দু স্টেডিয়ামে চান্দুর পরিবারকে আমন্ত্রণ করা হয়নি

উত্তরাঞ্চলের ঐতিহাসিক নগরী বগুড়ার জনগণসহ বিপুল পরিমাণ মানুষ সকলপ্রকার বাধা-বিপত্তি কাটিয়ে রংবে রংয়ে সেজে বড় আশা নিয়ে খেলা দেখতে শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়ে আশাহত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তাদের আশা ছিল টিভি সম্প্রচার মাধ্যম ইএসপিএন গ্যালারির ক্রিকেট প্রেমী দর্শকদের টিভিতে দেখাবে। কিন্তু জনসমুদ্রে পরিণত স্টেডিয়ামের দর্শক গ্যালারী দেখায়নি ইএসপিএন। তাছাড়া শহীদ চান্দুর পরিবারের সদস্যদের আমন্ত্রণ না জানানো কারণেও বগুড়াবাসী ক্ষুদ্ধ হয়েছে।

বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ম্যাচের মাধ্যমে পরিপূর্ণ দর্শক গ্যালারীসহ খেলা দেখাবে সারা বিশ্বে ইএসপিএন এ ছিল সবার প্রত্যাশা। কি কারণে ইএসপিএন শুধু বোলিং-ব্যাটিং-এ সীমাবদ্ধ থাকলো, পরিপূর্ণ গ্যালারী দেখালো না। এ নিয়ে বগুড়াবাসীর মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অথচ, দর্শক দেখে বিদেশী সংবাদ সংস্থা, দেশী-বিদেশী সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সবাই হতবাক।

অপরদিকে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া চান্দু নামে শহীদ চান্দু স্টেডিয়াম। সে স্টেডিয়ামে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হলো। ভিআইপি হিসেবে অনেকেই আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি শহীদ চান্দুর পরিবারকে। এ আমন্ত্রণ না পাওয়ায় কেঁদেই ফেললেন চান্দুর বড় ভাই আমিনুল ইসলাম খান।