ডালমিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের অর্থ জালিয়াতির অভিযোগ
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র মার্কেটিং কমিটি সাবেক প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট ও টেলিভিশন স্বত্বের বিষয়ে ২০ কোটি রূপি অর্থ আত্মসাৎ করার অভিযোগ তুলেছে।
এর ফলে বিসিসিআই’র বর্তমান প্রধান শারদ পাওয়ারের সাথে সাবেক প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বিরোধ প্রকাশে রুপ নিল।
এদিকে বিসিসিআই’এর সাবেক প্রধান ডালমিয়া এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
বিসিসিআই’র ভাইস-প্রেসিডেন্ট ও বিপণন কমিটির সদস্য ললিত মোদি বলেন, “১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেটের সময় অর্থ আত্মসাৎ করা হয়েছিল। মুখ্য বিষয় হচ্ছে, তহবিলের অর্থ জালিয়াতি এবং তা অপ্রয়োজনে ব্যবহার করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “অর্থের পরিমান ২০ কোটি রূপি। ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক কমিটি ‘পিলকমের’ একটি মাত্র একাউন্ট ছিল, অথচ আরও একাউন্ট থাকতে পারতো। এর মাধ্যমে ২০ কোটি রূপি অর্থ জালিয়াতির ঘটনা ঘটে। পিলকম পরিচালনা করতেন সাবেক সেক্রেটারি ডালমিয়া। একাউন্টটি পরে বন্ধ করে দেওয়া হয় এবং সিএবি’র (ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বাংলা) একাউন্টে অর্থ স্থানান্তরিত করা হয়।”
এদিকে ডালমিয়া বলেছেন, “সংবাদ মাধ্যমের সামনে ভিত্তিহীণ অভিযোগ তুলা হয়েছে এবং যদি তাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে তা তারা করতে পারেন। আমি সবকিছুর বিস্তারিত বিবরণ তুলে ধরতে পারবো।”
