২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ বাছাই ফুটবলের প্রথম ম্যাচে বুধবার উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ বুধবার উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে। তাসখন্দের পাথেকার স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল চারটায় খেলাটি শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক দলের পাশাপাশি বাংলাদেশকে সেখানকার কনকনে ঠান্ডা আবাহাওয়ার বিরুদ্ধেও লড়তে হবে। বর্তমানে তাসখন্দের তাপমাত্র শুন্য ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে।

এদিকে এএফসির দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি বুধবার ম্যাচের সময় মাঠে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ স্কোয়াড: আমিনুল, বিপ্লব, হাসান আল মামুন, নজরুল, রজনী, সুজন, টিটু, পারভেজ বাবু, জয়, আরমান আজিজি, আরমান, মতিউর মুন্না, উজ্জ্বল, আবুল, ফরহাদ, কাঞ্চন, আলফাজ এবং এমিলি।