২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেলবে পাকিস্তান

ভারত সফরে পাকিস্তান তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে ম্যাচ খেলবে বলে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তিনি জানান, তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ২০০৮ অথবা ২০০৯ সালে ভারত সফর করবে।

সফরসূচী এখনও চুড়ান্ত না হলেও, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের আদলে প্রতি দুই বছর অন্তর দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনের ব্যাপারে উভয় পক্ষই একমত হয়েছে।

বছর দু’য়েক আগে দুই দেশের মধ্যকার শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ক্রিকেটের মাধ্যমেই পারস্পরিক সম্পর্ক জোরদার হচ্ছে বলে মনে করেন শাহরিয়ার খান।