শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের ১১৮ রানের জবাবে শ্রীলঙ্কা ২৪ দশমিক এক ওভারে পাঁচ উইকেটে ১১৯ রান করে জয় তুলে নেয়। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৫০ রান করেন এবং অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৩৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে অভিজ্ঞ খালেদ মাহমুদ এবং আফতাব আহমেদ কিছুটা লড়াই করার চেষ্টা করেন। মাহমুদ ৩৬ এবং আফতাব ২১ রান করেন। বাংলাদেশ দলের আট ব্যাটসম্যান ডাবল ফিগারেই পৌঁছাতে সক্ষম হননি।
লঙ্কান বোলারদের মধ্যে পেরেরা এবং মাহরুফ যথাক্রমে ২৩ ও ৩০ রান খরচায় তিনটি করে উইকেট লাভ করেন।
