ইটালিয়ান প্লেমেকার টট্টি ইনজুরিতে
ইটালিয়ান প্লেমেকার ফ্রান্সিসকো টট্টির পায়ের হাড় ভেঙ্গে পাওয়ার কারণে দুই মাস মাঠে নামতে পারবেন না।
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলে ইটালির পক্ষে ২৯ বছর বয়সি টট্টি জ্বলে উঠার সম্ভাবনা রয়েছে। খবর বিভিন্ন বাতৃাসংস্থার।
এ সপ্তাহে তার পায়ে অস্ত্রোপচার করার কথা রয়েছে।
রোমার ফরোয়ার্ড টট্টি সিরিয়া এ লিগে এমপোলির বিরুদ্ধে ম্যাচের ১২ মিনিটের মাথায় মারাত্বক আঘাত পান।
রোমার পরিচালক রোজেলা সেনসি বলেন, “টট্টির ইনজুরি মারাত্বক ও গুরুত্বর।”
