২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট যুবরাজ সিংয়ের খেলা অনিশ্চিত

ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল আশঙ্কা করছেন, ইনফর্ম ব্যাটসম্যান যুবরাজ সিং ইনজুরির কারণে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ী সেঞ্চুরি করার সময় যুবরাজের বাম পায়ের মাংসপেশীতে টান পড়ে।

চ্যাপেল বলেন, “আমরা আসলে জানি না যুবরাজের বর্তমান শারীরিক অবস্থা। তবে আমি মনে করি তার এই ইনজুরি তাকে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে রাখবে।”

তিনি আরও বলেন, “মাত্র ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে মেডিক্যাল দল তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করবে। কিন্তু আমি মনে করি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তার খেলা বেশকিছুটা অনিশ্চিত।”

সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে ১ মার্চ নাগপুরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যুবরাজ ম্যান অব দি সিরিজ এবং করাচিতে শেষ ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হন।