দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে পারছেন না ক্যালিস
প্রোটিয়াস অল-রাউন্ডার জ্যাক ক্যালিস কনুইয়ের ইনজুরির কারণে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তবে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন মাখায়া এনটিনি ও এন্ড্রু নেল।
প্রোটিয়াস ফাস্ট বোলার এনটিনি হাঁটুর এবং নেল পায়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি।
আগামী শুক্রবার টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ এবং বোরবার থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ওয়ান ডে সিরিজ শুরু হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে।
প্রোটিয়াস স্পিনার জোহান বোথা অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার কারণে দলে জায়গা পেয়েছেন স্পিনার রবিন পিটারসন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন লোটস বোসম্যান, অভিজ্ঞ নিল ম্যাকেঞ্জি এবং রজার টিলিমাচুস এবং স্পিনার থানদি শাগবালালা।
ওয়ান ডে দল: গ্রায়াম স্মিথ (অধিনায়ক), মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ারস, বুটা ডিপেনার, হার্শেল গিবস, এন্ড্রু হল, জাস্টিন কেম্প, ল্যাঙ্গাভেল্ট, এন্ড্রু নেল, মাখায়া এনটিনি, রবিন পিটারসন, শন পোলক, এ্যাশওয়েল প্রিন্স, জোহান ভ্যান ডান ওয়াথ।
টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), লোটস বোসম্যান, নিল ম্যাক্সেঞ্জি, এবি ডি ভিলিয়ারস, হার্শেল গিবস, এন্ড্রু হল, মাখায়া এনটিনি, জাস্টিন ওনটোঙ্গ, রবিন পিটারসন, জোহান ভ্যান ডান ওয়াথ, রজার টিলিমাচুস, থানদি শাগবালালা।
