২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর প্রিপারেটরী ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদযাপিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

মোহাম্মদপুর প্রিপেরেটরী ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন তথ্য সচিব ব্যারিস্টার এম. হায়দার আলী। বিদ্যালয়ের বোর্ড অব গভর্ণসের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজহার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সচিব জনাব মশিহ উর রহমান, সদস্য জনাব গোলাম দস্তগীর, এম.এ মালেক, কলেজ অধ্যক্ষ মাসউদ হাসান, প্রিপারেটরী সেকশনের প্রধান মিসেস নিগার নাজনীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগণ।

দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী মোট ৩৫ টি ইভেন্টে অংশ গ্রহণ করে।