২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় স্পিনারদের মোকাবেলা করার প্রতীক্ষায় ফ্লিনটফ

সফরকারী ইংল্যান্ডের অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগেই স্বাগতিক দলের স্পিনারদের সফলভাবে মোকাবেলা করার ইঙ্গিত দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 12:32 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

শনিবার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফ্লিনটফ জানান, ২০০১-০২ মৌসুমে তিনি ভারত সফরে খুব একটা ভাল ক্রীড়া নৈপুণ্য দেখাতে না পারলেও এবার ভাল কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্লিনটফ বলেন, “আমি কখনই পরিকল্পনা করে খেলতে নামি না। তবে আমি আমার মত করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি বহুধরনের স্পিন ও ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলেছি। হাঁ, গতবারের চাইতে এবার আমি বেশি রান করতে চাই।”

ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অনীল কুম্বলে ও হরভজণ সিংকে মোকাবেলা করার প্রসঙ্গে তিনি বলেন, “বয়স বৃদ্ধির সাথে সাথে সকলধরনের স্পিন বোলিং মোকাবেলা সহজতর হয। স্পিন বোলিং মোকাবেলার বিভিন্ন ধরন আছে। তার মধ্যে একটি হচ্ছে সুইপ শট যা আমি খুব একটা খেলি না।”

তিনি আর বলেন, “২০০২ সালে যখন ভারত সফরে আসি তখন আমি সবেমাত্র ইংল্যান্ড দলে খেলার সুযোগ পাই। এখন আমি যথেষ্ট অভিজ্ঞ। তাই এবারের ভারত সফরে আমি ভাল কিছু করতে চাই।”

ফ্লিনটফ আরও জানান, কয়েক সপ্তাহের মধ্যে সন্তানসম্ভবা স্ত্রীর জন্য তিনি দেশে ফিরে যাবেন কি না তা এখনও সিদ্ধান্ত নেননি।