জার্মানির বিশ্বকাপে খেলা হবে থাইল্যান্ডের ‘টিম-গাইস্ট’ ফুটবল দিয়ে
এ বছর জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের দিকে যখন সারা বিশ্বের মনোযোগ তখন থাইল্যান্ডের ফুটবল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে সংশিষ্ট হাজার হাজার কর্মী ব্যস্ত সেই প্রতিক্ষিত বিশ্বকাপের ফুটবল তৈরি করতে।
‘টিম-গাইস্ট’ (দল উদ্দীপক) খ্যাত ফুটবল ২০০৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হবে যা জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এডিডাস’ থাইল্যান্ডের জাপানিজ-থাই যৌথ ফুটবল প্রস্তুতকারক কোম্পানি ‘মোলটেন’এর কাছ থেকে ক্রয় করে নিবে।
মোলটেন (থাইল্যান্ড) কোম্পানির ‘থার্মাল বনডিড ফুটবল’ বিশ্বকাপ ফুটবলে মাঠে নামানোর চুক্তি করেছে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এডিডাস’। ২০০৩ সালে জাপান ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে মোলটেন কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে।
কোম্পানিটি তাদের ফুটবলগুলো প্রস্তুত করতে বিশেষ ধরনের আঠা এবং সেলাই ছাড়াই ‘হিট ট্রিটমেন্ট’এর মাধ্যমে ফুটবলের বাইরের অংশ জোড়া লাগানো হয়। এর ফলে বলটি আরও বেশি ওয়াটারপ্রুফ হবে।
এডিডাস কোম্পানির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান উইলিয়াম এন্ডারসন জানান, এডিডাস কর্মীদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে এবং মোলটেনের কারিগরী জ্ঞানের সাহায্যে ‘হিট ট্রিটমেন্ট প্রযুক্তি প্রয়োগ করতে তিন বছর সময় লেগে যায়।
জাপানের বাজারে অতিপরিচিত ক্রীড়া পণ্য ব্রান্ড ‘মোলটেন’ ফুটবল ছাড়াও বাস্কেটবল, ভলিবল এবং হ্যান্ডবল সামগ্রীও প্রস্তুত করে।
২০০৫ সালে এডিডাসের জন্য মোলটেন ৪৪০,০০০ থার্মাল বনডিড ফুটবল প্রস্তুত করে যা ফুটবল প্রেমিক জাতি ইউরোপসহ সারা বিশ্বে বিক্রি হয়েছে।
