২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের ব্যবহৃত গ্রাফাইট ব্যাট অবৈধ বলে ঘোষণা করেছে আইসিসি

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং এবং অন্যান্য ক্রিকেটাররা কুকাবুরা ব্যান্ডের যে গ্রাফাইট ব্যাট ব্যবহার করেন তা অবৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, যত দ্রত সম্ভব এই ব্যাট সরিয়ে ফেলতে হবে এবং আসন্ন আন্তর্জাতিক ম্যাচে এই ব্যাট ব্যবহার করা যাবে না।

আইসিসি’র কাছে এই ধরনের ব্যাট খতিয়ে দেখান জন্য অনুরোধ জানিয়েছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এ ধরনের ব্যাট ব্যবহার করা ক্রিকেট আইনের ৬ ধারার বিরোধীতা করার শামীল বলে এমসিসি জানিয়েছে।

আইসিসি’র এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাট প্রস্তুতকারক কোম্পানি কুকাবুরাও।