২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ এশিয়া কাপ ফুটবল আয়োজনে হতে চায় কাতার

কাতার ফুটবল এ্যাসোসিয়েশন (কিউএফএ) ২০১৫ এশিয়া কাপ টুর্নামন্টের চূড়ান্ত পর্ব আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 11:20 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এ বছর কাতার এশিয়ান গেমস আয়োজক দেশ হওয়ায় এই ধরনের বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করা তাদের পক্ষে সহজতর হবে বলে সংশিষ্টরা মনে করে।

সম্প্রতি কাতার ফুটবল এ্যাসোসিয়েশন (কিউএফএ)’র এক সভায় ২০১৫ এশিয়ান কাপ আয়োজক হতে নিজেদের প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানায়।

ইন্দেনেশিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া যৌথভাবে ২০০৭ এশিয়ান কাপ আয়োজন করবে। ভারত ও ইরান ২০১১ এশিয়ান কাপ আয়োজনে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে। খবর বিভিন্ন বার্তাসসংস্থার।

উল্লেখ্য, ১৯৮৮ সালে কাতার এশিয়ান কাপ আয়োজন করেছিল।