২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কুল ফুটবলের ১৬টি ভেন্যু চূড়ান্ত

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৬টি ভেন্যুতে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রাথমিক পর্বের খেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ভেন্যুগুলো হচ্ছে- টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, বান্দরবান, কুমিল্লা, ফেনী, পটুয়াখালী, নীলফামারী, কুড়িগ্রাম, পাবনা, মেহেরপুর, নড়াইল, ঠাকুরগাঁও, নাটোর, সিরাজগঞ্জ এবং সিলেট।

প্রতিটি ভেন্যুতে আন্তঃ স্কুল ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন এবং রানার্স আপ আটটি দল লিগ পদ্ধতিতে খেলবে। পরে ১৬টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নক আউট ভিত্তিক চুড়ান্ত পর্বে লড়বে।

বাংলাদেশ ফুটবল ভবনে মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির এক সভায় এ সকল সিদ্ধান্ত গৃহিত হয়।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে দুইলাখ টাকা পাবে। এছাড়া রানার্স আপ, তৃতীয় এবং চতুর্থ স্থান লাভকারী দল যথাক্রমে এক লাখ, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা করে লাভ করবে।