২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেমিকো ব্যাডমিন্টন এককে মুহিতের শিরোপা অর্জন

রাজধানীর সেগুনবাগিচায় কেমিকো’র প্রধান কার্যালয়ে কেমিকো ল্যাবরেটরিজ লিমিটেড’র তৃতীয় আন্ত: ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একক প্রতিযোগিতায় মুহিত শিরোপা অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একক প্রতিযোগিতায় মুহিত খান ২-০ সেটে আমিরুল বাশারকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।

আমিরুল বাশার এবং বদরুল আলমের সাথে দ্বৈত খেলায় এমএম ওয়াহাব এবং মুহিত খান শিরোপা অর্জন করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএ কামাল এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল আক্তার ওরোরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।