ভারতের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে ডাক পেলেন সামি
সফরকারী ভারতের বিরুদ্ধে পাক-ভারত ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি।
গোড়ালির ইনজুরির কারণে খেলতে না পারা ফাস্ট বোলার শোয়েব আখতারের বদলে সামি দলে জায়গা পেলেন।
পাক-ভারত সিরিজের বাকি দু’টি ম্যাচ বৃহস্পতিবার মুলতানে এবং ১৯ শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে।
২৫ বছর বয়সি সামি ক্যারিয়ারে ২৫ টি টেস্ট খেলেছেন। ৭৪ টি ওয়ান ডে ম্যাচে তার উইকেট সংগ্রহ ১০৫ টি।
