আইসিসি’র বোর্ড সভায় ওয়ান ডে ক্রিকেটের নতুন বিধি পর্যালোচনা
দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রধান নির্বাহীদের দুই দিনের সভার প্রথম দিনে ওয়ান ডে ক্রিকেটের নতুন নিয়ম পুনর্বিবেচনা এবং ভবিষ্যৎ টেস্ট সময়সূচির মত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
ওয়ান ডে ক্রিকেটের জন্য আইসিসি’র পরীক্ষামূলকভাবে প্রবর্তিত সুপাব-সাব ক্রিকেটার এবং ফিল্ডিংয়ে ২০ ওভার বিধিনিষেধ (পাওয়ার-প্লে) নতুন বিধি আগামী মাসে শেষ হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আইসিসি’র এই সভায় টুয়েন্টি-টুয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রস্তাব এবং নতুন পদ্ধতিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠান নিয়েও আলোচনা করা হয়।
আইসিসি’র প্রধান নির্বাহিদের এই সভায়ই হচ্ছে ২০১৫ সাল পর্যন্ত দু’টি বিশ্বকাপসহ বিভিন্ন ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করার সুবর্ণ সুযোগ।
আইসিসি’র প্রধান নির্বাহীরা এই বিষয়সমূহ বিবেচনা করে দুবাইয়ে মার্চ মাসে আবার সভায় মিলিত হয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে।
আইসিসি’র প্রধান নির্বাহি ম্যালকম স্পিডের সভাপতিত্বে সভায় আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সুনীল গাভাস্কারও উপস্থিত ছিলেন।
