২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দৃষ্টিতে জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এ ব্যাপারে বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ বলেছেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, আর এই লক্ষ্যেই কমনওয়েলথ গেমস, এসএ গেমস এবং এশিয়ান গেমসকে সামনে রেখে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহন করা হয়েছে।

বিওএ সভাপতি বলেন, সাফল্যের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমরা প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি এবং এটা নিয়মিতভাবেই আয়োজন করা হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ কথা বলেন বিওএ সভাপতি।

বিওএ’র মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, উপ মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন এবং বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।

ক্রীড়া সাংবাদিকদের কাজের সুবিধার্থে বিওএ’র সহযোগিতায় বিএসজেএ ছয়টি কম্পিউটার নিয়ে এই মিডিয়া সেন্টারটি চালু করেছে।