২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাচ্ছেন শেবাগ ও হরভজণ

ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ এবং অফস্পিনার হরভজণ সিং উভয়ই ইনজুরির কারণে সোমবার বিকালে ভারতে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচকদের চেয়ারম্যান কিরণ মোরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কিরণ মোরে পাক-ভারত ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে এই ঘোষণা দেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তিনি আরও জানান, শেবাগ বাম কাঁধের মাংসপেশীর সমস্যায় ভুগচ্ছেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিনি কাঁধে আঘাত পান। ইনজুরি কাটিয়ে উঠার জন্য ডাক্তার তাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

হারভজণ সিং আঙ্গুলের ইনজুরিতে ভুগচ্ছেন। পেশোয়ারে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি আঙ্গুলে আঘাত পান। এই কারণে তিনি পাকিস্তান সফরে একটি ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। ডাক্তার তাকে ৭-১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।