ইনজামামের হাসপাতাল উদ্বোধন করবে পাক-ভারত ক্রিকেটাররা
পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের অনুকরণে এবার মুলতানে জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন বর্তমান অধিনায়ক ইনজামাম উল হক।
হাসপাতালের নাম রাখা হয়েছে বখতিয়ার আমীন ট্রাস্ট হাসপাতাল। লাহোরে সংবাদ সম্মেলনে এই কথা জানালেন মুলতানের সুলতান ইনজামাম উল হক। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি আরও জানান, মঙ্গলবার ভারত ও পাকিস্তান উভয় দলের ক্রিকেটাররা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
