২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া মেরিল কাপের ফাইনাল সোমবার

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চতুর্থ মিডিয়া মেরিল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দৈনিক জনকন্ঠ এবং সংবাদের মধ্যকার ফাইনাল খেলাটি শুরু হবে সকাল দশটায়।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহসচিব কুতুবউদ্দিন আহমেদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এ সময় উপস্থিত থাকবেন।