২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল কোচ ক্রুসিয়ানি দুই ম্যাচ সাসপেন্ড

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ঢাকায় এশিয়া কাপ প্রাক বাছাই পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় অসদাচরনের দায়ে জাতীয় ফুটবল দলের কোচ আর্জেন্টিনার ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে সাময়িকভাবে দুই ম্যাচ সাসপেন্ড করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

কোচের শাস্তির বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজকে জানান, ক্রুসিয়ানির দুই ম্যাচ সাসপেশনের বিষয়ে এএফসির সিদ্ধান্তের কপি রোববার তারা হাতে পেয়েছেন।

ক্রুসিয়ানির বিরুদ্ধে দুই ম্যাচ সাসপেনশনের নির্দেশ মানে হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি এবং ১ মার্চ যথাক্রমে উজবেকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপ বাছাই পর্বের খেলায় তাকে মাঠে পাচ্ছেনা বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত ২২ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলা শেষ হতেই ম্যাচের রেফারী ভারতীয় রিজওয়ান উল হকের দিকে ধেয়ে যান এবং তাকে ধাক্কা দেন ক্রুসিয়ানি। ম্যাচটি গোলশুন্য ড্র হয়। এ ঘটনায় ২৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ক্রুসিয়ানির মাঠে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে এএফসি।