লাহোরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলা হচ্ছে না শেবাগের
লাহোরে পাক-ভারত সিরিজের গুরুত্বপূর্ণ তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলা হচ্ছে না ভারতীয় বিধ্বংসী ওপেনার বিরেন্দ্র শেবাগের।
কাঁধের ইনজুরিতে ভুগচ্ছিলেন শেবাগ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। তার বদলে খেলতে পারেন অপর ওপেনার গৌতম গাম্ভির। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অফ-স্পিনার হরভজণ সিংও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে তৃতীয়য়োন ডে ম্যাচে খেলছেন না।
