সাউথ এশিয়ান আরচ্যারীর পুরুষ এককে বাংলাদেশের রৌপ্যপদক লাভ
বিকেএসপিতে শনিবার প্রথম সাউথ এশিয়ান আরচ্যারী প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ এবং মহিলা এককে যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক লাভ করেছে।
টুর্নামেন্টের ১৪টি ইভেন্টের সবকটিতে স্বর্নপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারত ফিটা রাউন্ডের দশটি ইভেন্টের সবগুলোতে স্বর্ন এবং অলিম্পিক রাউন্ডে দু’টি স্বর্নপদক লাভ করে।
অলিম্পিক রাউন্ডের মহিলা এককের স্বর্নপদক লাভ করেছে ভুটান। পুরুষদের একই ইভেন্টে নেপাল ব্রোঞ্জ লাভ করেছে।
যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ আরচ্যারী অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল সাদিক হাসান রুমী এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান, আরচ্যারী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গোলাম দস্তগীর গাজী, লেফটেন্যান্ট কর্ণেল ফরিদুল আকবর, মেজর কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল এ সময় উপস্থিত ছিলেন।
