২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হয়েছে ৩৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা (শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 04:33 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

প্রতিযোগিতায় গোলাপ, চাঁপা, পদ্মা এবং বকুল এই চারটি জোনে মোট ৫০০ প্রতিযোগি অংশগ্রহন করবেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট।

পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দিলারা হাফিজ এবং শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর জোহরা উম্মে হাসান এ সময় উপস্থিত ছিলেন।