প্রীতি ম্যাচে বিএসজেএ’কে হারালো ঢাকা ক্লাব
ধানমন্ডি ক্লাব মাঠে শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা ক্লাব ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে (বিএসজেএ)।
বিএসজেএ প্রথম ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে দোদুল সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া আসিফ ২৬ এবং পার্থ ২১ রান করেন।
জবাবে ঢাকা ক্লাব কোন উইকেট না হারিয়ে ১৩৫ রান করে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইফতেখার এবং রিজওয়ান উভয়ই ৫০ রান করে সংগ্রহ করেন।
ঢাকা ক্লাবের সভাপতি সেলিম ভূঁঞা প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন। বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক, ঢাকা ক্লাব স্পোর্টস কমিটির আহ্বায়ক আফজালুর রহমান সিনহা এ সময় উপস্থিত ছিলেন।
