২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ম্যারাডোনার গাড়ি

আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিয়াগো ম্যারাডোনার গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। তবে এতে তিনি আহত হননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 10:25 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শুক্রবার আলোর স্বল্পতার মধ্যে ম্যারাডোনার দ্রুতগামী স্পোর্টস কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেলিফোন বুথের সাথে ধাক্কা খায়।

একজন প্রতোক্ষদর্শী জানায়, আলোর স্বল্পতার মধ্যে একটি স্পোর্টস কার ছুটে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনার পর ম্যারাডোনা এবং অপর দুই ব্যক্তি হেঁটে স্থানটি ত্যাগ করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তবে সাংবাদিকরা ম্যারাডোনাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান।