আফ্রিকান নেশনের কাপ ফুটবলে নাইজেরিয়া তৃতীয়
আফ্রিকান নেশন কাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে নাইজেরিয়া ১-০ গোলে সেনেগালকে পরাজিত করেছে।
কায়বোতে বৃহস্পতিবার নাইজেরিয়ান ফুটবলার গারবা লাওয়াল দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের সময় ম্যাচের একমাত্র গোলটি করেন।
তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে নাইজেরিয়া পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও সেনেগাল তুলনামূলক দুর্বল দল নিয়ে মাঠে নামে। তবে ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা সৃষ্টি করার জন্য উভয় দলের ফুটবলারাই প্রশংসা পাওয়ার যোগ্য।
