২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয় দিয়ে প্রথম বিভাগ ক্রিকেটের অভিযান শেষ করলো ইয়ং পেগাসাস

প্রথম বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে ইয়ং পেগাসাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উত্তরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয় পেগাসাস।

এটি পেগাসাসের টানা তৃতীয় পরাজয়। তিন ম্যাচ হেরেও ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে ইয়ং পেগাসাস।

অন্যদিকে এক ম্যাচ বাক থাকতেই ২৬ পয়েন্ট লিগের শিরোপা ঘরে তুলেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

ইয়ং পেগাসাস প্রথম ব্যাট করে ৪৮ ওভারে ১৫৭ রানে অল আউট হয়। দলের পক্ষে শরীফ ৫২ রান করেন। জাহিদ ৪৬ রানে লাভ করেন ছয় উইকেট।

জবাবে উত্তরা ক্লাব ৩৭ ওভারে তিন উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফেরদৌস ৬০ এবং ইসলাম ৫২ রান করেন।

দিনের অন্যান্য ম্যাচে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স (২৯০/৮) ৫৭ রানে ইস্কাটন সবুজ সংঘকে (২৩৩/৯) এবং সিটি ক্লাব মাঠে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব (২০২/৪) ছয় উইকেটে গাজী ট্যাংককে (১৯৮/১০) হারায়।