অ্যাশেজ ট্রফি জয়ী ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দিলেন ব্রিটেনের রাণী
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেঅ্যাশেজ সিরিজ জয়ী ইংল্যান্ডের ক্রিকেট দলের সদস্যদের বাকিংহ্যাম প্রাসাদে সংবর্ধনা দিলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ।
ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভনকে ‘অফিসার অব দি অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করা হয়েছে। ফ্লিনটফসহ দলের অপর ক্রিকেটারদের ‘এমবিই’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
ভন বলেন, “এটা আসলে দলীয় প্রচেষ্টার ফল এবং দলের সকলকে ক্রিকেটারদের সম্মান জানানোর জন্য আমি খুবই খুশি।”
১৯৮৭ সালের পর প্রধমবারের মত ইংল্যান্ড ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে অ্যাশেজ সিরিজ জয় করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
লর্ডসে মাইকেল ভনের দল প্রথম টেস্টে পরাজিত হলেও এজবাসটন এবং ট্রেন্টব্রিজে ঠিকই ঘুরে দাঁড়ায়।
অ্যাশেজ সিরিজ জয়ের জন্য ওভালে যখন ইংল্যান্ডের শুধুমাত্র ড্রয়ের প্রয়োজন ছিল তখন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসনের দৃঢ়তায় ১৮ বছর পর ইংল্যান্ডের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
