২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ব্যাংক টেনিসের বালক এককের ফাইনালে তাইপে

ঢাকা ব্যাংক ২০ তম বাংলাদেশ আর্ন্তজাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বালক এককের ফাইনালে উঠেছে চাইনীজ তাইপের লি সিন হান এবং স্বদেশী পেং সিয়েন ইয়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

জাতীয় টেনসি কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে লি সিন হান ৬-৩, ৬-৪ সেটে মলদোভার সিবান আচিমকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পেং সিন ৬-১, ৬-২ সেটে ইন্দোনেশিয়ার রুঙ্কাত ক্রিস্টোফারকে হারিয়ে ফাইনালে ওঠেন।

বালিকা এককের ফাইনালেও ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা জায়গা করে নিয়েছেন। সেমিতে ইন্দোনেশিয়ার বুদ্ধার্থ লুতফিয়ানসা এবং সিলফানি ভিভিয়েন যথাক্রমে কোরিয়ার সিন জুগ ইয়গ এবং রাশিায়ার ভিক্টোরিয়াকে ৬-১, ৬-৪ এবং ৭-৬, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।

বালক দ্বৈতের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের হেনরী পৃথুল মন্ডল এবং তাইপের হুয়াং জুটি। সেমিফাইনালে তাইপের লি-হুয়াং জুটির বিরুদ্ধে ৬-২, ৬-৩ সেটে হেরে যায় পৃথুল-হুয়াং জুটি।

ইভেন্টের অপর সেমিতে তাইপের চেন-পেং জুটি ৬-১, ৫-৭, ৬-৪ সেটে সিবান-বিক্তিয়ানকভ জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

বালিকা দ্বৈতের সেমিফাইনালে চীনের ঝোউ-গোউ জুটি ৬-৪, ৬-০ সেটে হারুতিয়ুনইয়ান-হান জুটিকে এবং কিকুচি-লার্টচিওয়াক জুটি ৭-৫, ৬-৪ সেটে কোরিয়ার শিন-হান জুটিকে হারিয়েছেন।

পরে গোউ’র ইনজুরির কারণে চীনের জুটি বালিকা দ্বৈতের ফাইনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে কিকুচি-লার্টচিওয়াক জুটিকে এই ইভেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।